মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হওয়ায় বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হওয়া এবং সীমান্তবাসীর উদ্বেগের পরিপ্রেক্ষিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে—এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কিনা, তা জান‌তে চান এক সাংবা‌দিক।

জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

মায়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে।

এমন প‌রি‌স্থি‌তি‌তে আরো রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষ‌য়ে সরকারের কো‌নো পদ‌ক্ষেপ আছে কিনা? এ প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান ব‌লেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement