রাজশাহী প্রতিনিধি

রাজশাহী রেল স্টেশনে ধূমপান করতে নিষেধ করায় এক যুবকের ঘুষিতে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানা, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী স্টেশনের প্লাটফর্মে তিন যুবককে ধূমপান করতে দেখে নিষেধ করেন। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তিন যুবকের একজন তাকে ঘুষি মারলে ঘটনাস্থলেই পড়ে যান। নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।
আনসার ভিডিপির জেলা কমান্ডার রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করে জিআরপি থানায় নেওয়া হয়েছে। তবে আনসার সদস্যের মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৮ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২১ ঘণ্টা আগে