শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল ভারত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৯: ১৯

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, নির্বাসনে থাকা হাসিনার রায় ভারত ‘নজরে নিয়েছে’ এবং ‘বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে এই লক্ষ্যে কাজ করব।’ তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরে বাংলাদেশের আহ্বানের কোনও জবাব দেয়নি ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব।’

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৪৮ মিনিটে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল-১ রায় ঘোষণা করেন। ট্রাইবুনালের বাকি দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ এ মামলায় করা হয়েছে সেগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, শেখ হাসিনা গত কিছুদিনে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তবে কিছু কিছু সাক্ষাৎকারে তিনি পরোক্ষভাবে এসব অপরাধে নিজের নির্দেশের কথা স্বীকার করে নিয়েছেন।

আদালত রায়ে বলেন, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর যে দমনপীড়ন চালানো হয়েছে তা নজিরবিহীন। কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এমন নিপীড়ন বিরল। জুলাই আন্দোলনে যারা হাত-পাসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে। এসব জঘন্য নির্যাতনের অবসান ঘটা প্রয়োজন। এর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

বিচারক বলেন, শেখ হাসিনা উসকানি, হত্যার নির্দেশ ও হত্যাযজ্ঞ-নিপীড়ন প্রতিরোধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার তিন অভিযোগে অভিযুক্ত। এ কারণে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ১ নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড সাজা দেওয়া হলো।

বিচারক আরও বলেন, ড্রোন-হেলিকপ্টার ও প্রাণঘাতী ব্যবহারের মাধ্যমে হত্যার নির্দেশ দিয়ে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। এ ছাড়া তিনি একই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন চানখাঁরপুলে ছয়জনকে হত্যা ও আশুলিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় নির্দেশদাতা হিসেবে। এসব অপরাধে তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৬ ঘণ্টা আগে

বিভিন্ন ধর্মের অভিন্ন নৈতিক শিক্ষা [পর্ব ২]

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প

১০ ঘণ্টা আগে

নিজের নামে স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, না করলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।

১৯ ঘণ্টা আগে