শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ, আদালতে রাজসাক্ষী মামুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আজ রোববার (৩ আগস্ট)। মামলার আরেক আসামি ও বর্তমানে রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর। এ বক্তব্য বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলে তিনি রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করে। ট্রাইব্যুনাল তার সে আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে গত ১ জুন শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে ট্রাইব্যুনালে। সে দিন আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলন ১৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ওই অভিযোগপত্র আমলে নিয়ে গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে দিনই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে চান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১১ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১১ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১৩ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৪ ঘণ্টা আগে
Advertisement