প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন ও কড়াকড়ি নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী, এখন থেকে কর্মকর্তারা আর ভ্রমণের সময় তাদের স্বামী, স্ত্রী বা সন্তানকে সফরসঙ্গী হিসেবে নিতে পারবেন না। একইসঙ্গে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও বিদেশ ভ্রমণ করা যাবে না।
গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।
এতে বলা হয়েছে, কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না।
পরিপত্রে আরও বলা হয়, সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী, স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।
এ নির্দেশনার পেছনে মূল উদ্দেশ্য হিসেবে সরকারি সফরকে আরও স্বচ্ছ, অর্থবোধক ও দুর্নীতিমুক্ত রাখা এবং সরকারি ব্যয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করাকে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভোটে এই পদে নির্বাচিত হয়েছিলেন সায়মা ওয়াজেদ। পরের বছর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদের দায়িত্ব নেন তিনি।
৫ ঘণ্টা আগে
গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে টিম কুকের কাছ থেকে দায়িত্ব নেন টার্নাস। তবে বুধবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে নতুন সিইও হিসেবে প্রথমবারের মতো বড় মঞ্চে হাজির হন তিনি। প্রথম অনুষ্ঠানেই অবশ্য বাজিমাত করেছেন তিনি, ঘোষণা
৬ ঘণ্টা আগে