ডেস্ক, রাজনীতি ডটকম

দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট বলেন, ‘হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন?’
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাঁড়িওয়ালা না দাঁড়িছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামাত- এই খোঁজ নিছিলেন কেউ?’
‘বাংলাদেশে জুলাই আসছিলো বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোষাকের দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই। এইখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। ’
তিনি আরও লিখেছেন, ‘দাঁড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ (হেয়) করা হইছিল, তখন প্রতিবাদ করছিল বাংলাদেশ। আজকে উল্টাদিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই।’
উপদেষ্টা ফারুকী লিখেছেন, “সকল প্রকার মিসোজিনিকে (নারীবিদ্বেষ) সোজা বাংলায় ‘না’! আগেও না, আজকেও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ। ”
ওড়না পরা নিয়ে এক শিক্ষার্থীকে হেনস্তায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে ছাড়াতে বুধবার (৫ মার্চ) রাতে শাহবাগ থানায় মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) করা হয়। পরে অবশ্য ওই ব্যক্তি আদালত থেকে জামিন পান। তাকে ফুল দিয়ে বরণ করে নেয় মবে অংশ নেওয়া লোকেরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
২০ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে