‘ধর্ম ইসলাম’ ঠিক রেখে নাম পরিবর্তনে আবেদন করেছিলেন অভিশ্রুতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৯: ২৭
বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রী। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রী এনআইডিতে ‘ধর্ম ইসলাম’ ঠিক রেখে শুধু তার নাম পরিবর্তন করতে আবেদন করেছিলেন। তবে তার এই আবেদন অনুমোদন হয়নি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, গত বছর নিজের নাম, বাবার নাম ও বয়স কমানোর আবেদন করেছিলেন অভিশ্রুতি শাস্ত্রী। তবে ধর্ম ইসলাম পরিবর্তনের আবেদন করেননি তিনি।

আবেদন অনুযায়ী, এনআইডিতে বৃষ্টি খাতুন হতে চেয়েছিলেন অভিশ্রুতি শাস্ত্রী, যে নাম নিয়েই এখন জটিলতা দেখা দিয়েছে। এ ছাড়া বয়স ১৯৯৮ সালের ৯ মার্চের বদলে চেয়েছিলেন ২০০০ সালের ২৫ ডিসেম্বর। আর পিতার নাম সবুজ শেখ পরিবর্তন করে মো. শাবরুল আলম চেয়েছিলেন (তার পিতার পূর্ণ নাম মো. শাবরুল আলম সবুজ)। তবে তার আবেদনটি অনুমোদন হয়নি।

অভিশ্রুতি তার আবেদনের সঙ্গে প্রমাণপত্র হিসেবে দাখিল করেছিলেন ২০২২ সালে করা জন্ম নিবন্ধন সনদ, পিতা ও মাতার এনআইডির কপি ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ।

গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের আগুনে নিহত হন অভিশ্রুতি। তার নাম, পরিচিতি ও জীবনাচরণের কারণে ধর্ম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

জানা গেছে, ডিএনএ টেস্টের পর আদালতের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৬ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৮ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৮ ঘণ্টা আগে