ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পিতবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫), তিনি পাবনা জেলার সাথিয়া থানা এলাকার মৃত ইদ্রিসের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খাইরুল আনম জানান, বরগুনা থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাস ভাঙ্গার চুমুদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে রাত দুইটার দিকে হতাহতদের উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয় ও আহত ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহত একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আনার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।
২ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ
৩ ঘণ্টা আগে
সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
১৪ ঘণ্টা আগে