প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।’
বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি আমাদের অর্থনৈতিক সহযোগিতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে দুই দেশের মধ্যে আন্ত সীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইন চালু রয়েছে। এই সহযোগিতা কিভাবে আরো জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়েছে।’

আজ বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিরোধীদলীয় নেতার পক্ষে ইলেকট্রনিক পদ্ধতিতে একটি চিঠি পাঠান।
৫ ঘণ্টা আগে
বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আমীর খসরু বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে
ডেঙ্গু অথবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়া থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা কর্মসূচি৷ ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
৯ ঘণ্টা আগে