একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ১১
শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: টিভি থেকে নেওয়া

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিট তথা একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহিদ মিনারের বেদীতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষ হতেই কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বেদীতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

পরে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়। তাতেও অংশ নেন তারেক রহমান। এ সময় ক্ষমতাসীন বিএনপির মন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান কেন্দ্রীয় শহিদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহিদদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতের আগেই বহু মানুষ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন শহিদ মিনারের প্রবেশপথের লাইনে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের অপেক্ষায় আছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে তারা শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহিদ মিনার এলাকা। শ্রদ্ধানুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে শুক্রবার দুপুরে থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারসহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জন চলাচল সীমিত করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কেমন আবহাওয়া থাকবে ঈদের দিনে

রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাব

১২ ঘণ্টা আগে

জাতীয় ঈদগানে প্রধান জামাত সাড়ে ৭টায়, ঢাকায় আর কখন কোথায় ঈদের নামাজ

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টার এই জামাত ছাড়াও রয়েছে আরও চারটি ঈদ জামাত। এ মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৭টায়। এরপর একে একে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চার ঈদ জামাত হবে।

১২ ঘণ্টা আগে

আত্মত্যাগের বার্তা নিয়ে এলো ঈদুল আজহা

মহান আল্লাহর প্রতি নিবেদন আর আত্মত্যাগের যে পরাকাষ্ঠা হজরত ইব্রাহিম (আ.) দেখিয়েছিলেন, তার স্মরণেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহার দিন আত্মত্যাগের প্রতীকী রূপ হিসেবে পশু কোরবানি দিয়ে থাকে মুসলিমরা। ঈদুল আজহা তাই মুসলিমদের অন্যতম উৎসব হলেও সে উৎসব আসে ত্যাগ, তাকওয়া বা খোদাভীতি আর আল্লাহর প্

১২ ঘণ্টা আগে

৬ শিশু মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্

১৬ ঘণ্টা আগে