বিমসটেক আলাদা জোট, সার্কের ঝিমিয়ে পড়ার সঙ্গে সম্পর্ক নেই: মহাসচিব

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডি-ক্যাবের মতবিনিময় সভায় বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। ছবি: রাজনীতি ডটকম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) আলাদা একটি জোট হওয়ায় এর সঙ্গে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভের (বিমসটেক) কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিমসটেক চেয়ারম্যান ইন্দ্র মনি পান্ডে। একই কারণে সার্কের ঝিমিয়ে পড়ার সঙ্গে বিমসটেকের এগিয়ে যাওয়ার কোনো সম্পর্কও দেখছেন না তিনি।

ইন্দ্র মনি বলেন,‘বেশ কয়েকটি দেশ সার্ক ও বিমসটেক দুটি সংস্থারই সদস্য। বরে মধ্যে কয়েকটি দেশ আবার আসিয়ানের অংশ। কোনো দেশের এ রকম একাধিক আঞ্চলিক গোষ্ঠীতে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে কোনো ধরনের বিরোধ নেই। বরং এ ধরনের সংস্থা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে স্বতন্ত্র কিন্তু পরিপূরক ভূমিকা পালন করে।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিমসটেক সচিবালয়ে কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইন্দ্র মনি পান্ডে বলেন, ১৯৯৭ সালে প্রথম যখন বিসমটেক গঠিত হয়, তখন সার্ক ছিল ‘বর্ধনশীল’ আঞ্চলিক সংস্থা। এটি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছিল। ফলে একটি সংস্থার ক্ষেত্রে সহযোগিতা কমতির সঙ্গে বিমসটেক গঠনের কোনো সংযোগ নেই।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ১৯৮৫ সালে এই অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত হয় সার্ক। প্রতিষ্ঠাতা ২২ বছর পর এতে যোগ দেয় আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিস্ট-টেক) নামে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আঞ্চলিক অর্থনৈতিক জোট। মিয়ানমার যুক্ত হলে এর নাম দেওয়া হয় বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক)।

BimsteC-Secretary-Indra-Moni-Pandey-Briefing-At-D-CAB-Prpgram-02-Photo-11-02-2025

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিমসটেক সচিবালয়ে মতবিনিময়ে ইন্দ্র মনি পান্ডে বলেন, বিমসটেক ও সার্কের মধ্যে কোনো বিরোধ নেই। ছবি: রাজনীতি ডটকম

২০০৪ সালে নেপাল যুক্ত হয় বিমসটেকে। ওই সময় এর নাম দেওয়া হয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)। সার্কভুক্ত আট দেশের মধ্যে চারটি দেশ এই জোটেরও সদস্য।

দুটি আঞ্চলিক জোটের মধ্যে প্রকৃতিগত পার্থক্য রয়েছে উল্লেখ করে বিমসটেক মহাসচিব বলেন, দক্ষিণ এশিয়ার সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ার সংযোগকারী বিমসটেক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। অন্যদিকে সার্ক ঐতিহাসিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার উপর মনোনিবেশ করেছে।

আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে হবে বিমসটেকের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবে। ওই সম্মেলনে দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করছেন ইন্দ্র মনি পান্ডে।

তিনি বলেন, আশা করছি, সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে আনুষ্ঠানিক আলোচনা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক পরামর্শের মাধ্যমে সরকারপ্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও আয়োজন করা হবে।

বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ও এই জোটকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার কথা স্বীকার করেন মহাসচিব পান্ডে। বিমসটেকের এজেন্ডা এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। বলেন, আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে সম্মান করি এবং বিমসটেকের সঙ্গে চলমান সম্পৃক্ততাকে স্বাগত জানাই।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনসহ সংগঠনের অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

২০ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

২১ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১ দিন আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১ দিন আগে
Advertisement