রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে উসমান আলী (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। একই ঘটনায় সুলতান মুহাম্মদ সাইফ (১৫) নামে আরেকজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
মৃত মাদ্রাসা ছাত্র উসমান আলী উপজেলার মহিশাল বাড়ির সাগরপাড়া গ্রামের মো. ওমর আলীর ছেলে। এদিকে, নিখোঁজ সুলতান মুহাম্মদ সাইফ একই গ্রামের সাবেক সেনা সদস্য বর্তমান প্রবাসী মো. নাসির উদ্দিনের ছেলে।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. নমীর উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল ইসলাম ইসলামী একাডেমীর পাঁচ ছাত্র মাদ্রাসা শেষে বাড়ি না ফিরে পদ্মা নদীতে গোসল করতে যায়। এসময় দুইজন ডুবে গেলে স্থানীয়রা উসমান আলীর মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, এখনও সুলতান মুহাম্মদ সাইফ নামে এক ছাত্র নিখোঁজ থাকায় তার সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়াও যে মরদেহ উদ্ধার হয়েছে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
২ ঘণ্টা আগে
পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে