রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষককে অপসারণের দাবি

রাবি প্রতিনিধি

অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল আল মামুনকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে ওই বিভাগের সামনে বিক্ষোভ করেন তারা।

বিগত ৬ বছর বিভাগের পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে অধ্যাপক আল মামুনের বিরুদ্ধে। এছাড়াও বর্তমান পরিচালককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ ও উঠেছে তার বিরুদ্ধে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আন্তর্জাতিক বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নওশিন ইসলাম বলেন, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে ৬ বছর ধরে শিক্ষার্থীদের ওপর নানা অনিয়ম অত্যাচার করে আসছেন। বিভাগের সেশনজট, অর্থ কেলেঙ্কারি ও যৌন হয়রানির সঙ্গে উনি জড়িত। বোরখা পরাকে তিনি পতিতাবৃত্তি বলে মন্তব্য করেছিলেন। এরকম শিক্ষককে আমরা আমাদের বিভাগে চাই না। আমরা উপাচার্য বরাবর একটি দরখাস্ত দিয়েছি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।

আরেক শিক্ষার্থী ওমর ফারুক তুফান বলেন, অধ্যাপক আল মামুন দীর্ঘ সময় ধরে আমাদের বিভাগে অনিয়ম দুর্নীতি করে আসছেন। উনি ইতিহাস বিভাগ থেকে আমাদের বিভাগে চেয়ারম্যান হয়ে এসেছিলেন। আগেই তার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি অনিয়ম, দালালি করে থেকে গেছেন। আমরা তাকে এই বিভাগে আর দেখতে চাই না। এ বিষয়ে আমরা চেয়ারম্যানকে গতকাল লিখিত অভিযোগ দিয়েছি। আইআর বিভাগ থেকে তার অপসারণ চাই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৩ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৪ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৫ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৫ ঘণ্টা আগে
Advertisement