রাজশাহী ব্যুরো

করোনাকালীন আইসিইউ বেড কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা সাড়ে ১১টায় হাসপাতালটিতে অভিযান চালান দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, তদন্তের অংশ হিসেবে দুদক কর্মকর্তারা রামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. আব্দুল কুদ্দুস মন্ডলের কক্ষে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র দেখেন। এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাসিব, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. আব্দুল কুদ্দুস মণ্ডলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, আইসিইউ বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু নথিপত্র নিয়েছেন। সবগুলো পর্যালোচনা করে তারপর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
২ ঘণ্টা আগে
পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে