রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে চলমান তাপদাহ ও প্রচণ্ড খরায় মানুষ ও প্রাণিকূলের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। প্রতিদিনই ভাঙছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আর এরই মধ্যে মঙ্গলবার বিকাল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, চলতি মৌসুমে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রী সেলসিয়াম। বাতাসের আদ্রতা ১৮ শতাংশ। এর আগে ১৯৭২ সালের ১৮ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫.১ ডিগ্রী সেলসিয়াস। এরপর গত ৫২ বছরের মধ্যে মঙ্গলবারই সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে উঠেছে। এদিকে, ২০০৫ সালের ২ জুন তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৮ ডিগ্রী সেলসিয়াস। এরপর ২০১৪ সালের ২১ মে এবং ২০২৩ সালের ১৭ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস।

আগামী আরও কয়েকদিন একই রকম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বুধবারও (০১ মে) তাপমাত্রার পারদ এর চেয়ে বেশি কিংবা এমন উঠতে পারে। তবে আপাতত রাজশাহীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে তাপমাত্রা সামনে আরো কয়েকদিন এমন উত্তপ্ত থাকতে পারে।’

এদিকে, অব্যাহত এই তাপমাত্রার কারণে সূর্য ওঠার পর থেকেই তীর্যক রশ্মি আর আগুন মিশ্রিত লু-হাওয়ায় মানুষের মাঝে রীতিমত তৈরি হয়েছে নাভিশ্বাস। এই পরিস্থিতিতে যেন মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে। ফলে কয়েকদিন থেকেই রাজশাহীতে দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে, যেন রাজশাহীতে অঘোষিত কোন কারফিউ চলছে। তবে রাজশাহীর রাস্তাঘাটে কিছু রিকশা চালক ও খেটে খাওয়া মানুষদের অতি তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে রিকশা চালাতে কিংবা কাজ করতে দেখা গেছে। যদিও শরীর দ্রুত ক্লান্ত হওয়ায় ও রোদের প্রখরতায় তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এমনকি তারা তীব্র গরমের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। ফলে বেশীর ভাগ মানুষ একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে তেমন কেউ বের হচ্ছে না। শিশু ও বৃদ্ধরা নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। সে হিসেবে গত কয়েকদিন থেকেই রাজশাহীতে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ।’

ফলে এমন পরিস্থিতিতে অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩ ঘণ্টা আগে

আমরা আপনাকে কালকেই চাই— শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন— এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্টবাজি করবেন না। এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ

১৪ ঘণ্টা আগে

বন্যা-ধসে ৪৪ প্রাণহানি, ৭ জেলায় পানিবন্দি আড়াই লাখের বেশি পরিবার

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে দুর্যোগে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১৬ ঘণ্টা আগে

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

শনিবার (১১ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে