রাজশাহী বোর্ডে এসএসসির পুনর্নিরীক্ষণে পাস আরও ৪৮ শিক্ষার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজশাহী শিক্ষা বোর্ড

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।

রোববার (১০ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। সব মিলিয়ে ৬১ হাজার ২৭৯ জন পরীক্ষার্থীর আবেদনের মধ্যে ৩২৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল পরিবর্তনের আবেদন করা ৭৪ জন পরীক্ষার্থী আগেও জিপিএ-৫ পেয়েছিল, পুনর্নিরীক্ষণের পরও তাদের জিপিএ-৫ বহাল রয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী, তবে তাদের কেউ জিপিএ-৫ পায়নি। একই সঙ্গে ১৬ জন পরীক্ষার্থীর ফলাফল ‘ফেল’ থেকে আবারও 'ফেল' হয়েছে।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন, ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। গড় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের মধ্যে পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে ৮২ দশমিক ১০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২২ হাজার ৩২৭ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪৮ জন। তবে এদের কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি। বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৩ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৬ ঘণ্টা আগে

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৬ ঘণ্টা আগে
Advertisement