রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার ( ৮ মার্চ) দিনব্যাপী সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিবসটি উদযাপন করে।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নিয়ে অতিথিবৃন্দ কোর্ট শহিদ মিনারের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,

যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সব কাজে সহযোগিতা করেছেন। যার উদাহরণ ৭ মার্চ বাংলাদশের স্বাধীনতাপূর্ব স্বাধীনতার ভাষণ। যার সাহস ও বুদ্ধি দিয়েছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেসা। তাঁর কথা মতো বঙ্গবন্ধু মঞ্চে উঠেই ভাষণ দিয়েছিলেন।

তিনি আরো বলেন, ১৯০৮ সালে আমেরিকাতে ন্যায্য মজরির জন্য আন্দোলন করেছিলেন। সেইনথেকে নানা পর্যায়ের পর থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। সেইসাথে এটা জাতিসংঘেও অনুমোদিত হয়েছে।

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আরো বলেন, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু নারীদের অধিকার সংরক্ষণে চাকরীর জন্য ১০ ভাগ কোটা বাস্তবায়ন করেছিলেন উল্লেখ করে তিনি আরো বলেন, নারীরা এখন সর্বক্ষেত্রে চাকরি করছে। শুধু তাই নয় আইন প্রনয়ণ থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থায় পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও নারী নেত্রী শাহীন আকতার রেনী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, এডিএম সাবিহা সুলতানা, এজিইডি এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দীন, রাসিক সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সুলাতানা আহমেদ সাগরিকা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি মানুয়েল টুডুসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

২ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৩ ঘণ্টা আগে

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে