রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

রাজশাহী ব্যুরো
প্রচণ্ড তাপমাত্রার কারণে রাজশাহীর বিভিন্ন স্থানে সড়কের বিটুমিন গলে যাচ্ছে। সম্প্রতি নগরীর সিটিহাট এলাকা থেকে তোলা।

রাজশাহীতে সোমবার মৌসুমের সর্বোচ্চ ও দেশের তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। দুপুর ৩ টায় তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এতে রাজশাহী অঞ্চলে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অব্যাহত তীব্র তাপদাহে প্রাণীকুলেও দেখা দিয়েছে নাভিশ্বাস। শুধু তাই নয়, প্রচণ্ড তাপমাত্রার কারণে রাজশাহীর বিভিন্ন স্থানে সড়কের বিটুমিন গলে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার দুপুর ৩টার দিকে রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ১২ শতাংশ। গত বছরের ১৭ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রী সেলসিয়াম। এছাড়াও ২০১৪ সালের ২১ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২. ৬ ডিগ্রী সেলসিয়াস। যা গত ১০ বছরের মধ্যে এই তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়।

তিনি আরও বলেন, ভারী বর্ষণ ছাড়া এই তীব্র তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা নেই। দুই একদিনের মধ্যে বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনাও নেই। তাই আপাতত বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

এদিকে তীব্র তাপদাহের কারণে দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে তেমন কেউ বের হচ্ছেন না। কিন্তু অতিরিক্ত গরমে ডায়েরিয়াসহ মৌসুমি বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. লুৎফর রহমান জানান, তীব্র এই গরমে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগবালাই বাড়ছে। এছাড়া হিট স্ট্রোকসহ অন্যান্য অসুখবিসুখ দেখা দিয়েছে। তাই ভয়াবহ এই গরমে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বৃদ্ধরা বাইরে বের না হওয়াই ভালো। বাইরে বের হলে কিছুক্ষণ পরপর ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে।

অন্যদিকে, অব্যাহত দাবদাহ, প্রচণ্ড খরায় রাজশাহীতে গাছ থেকে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। যত্ন করেও খুব একটা সমাধান না পেয়ে ফলন বিপর্যয়ের শঙ্কায় পড়েছেন এ অঞ্চলের চাষিরা। তারা বলছেন, চলতি মৌসুমে এমনিতেই রাজশাহীতে গাছে ফলন এসেছে কম। যা আছে, তা অব্যাহত দাবদাহ, প্রচণ্ড খরায় ঝরে যাচ্ছে। এরই মধ্যে অনেক বাগানের অন্তত ৫০ শতাংশ গুটি ঝরে গেছে। আম রক্ষায় অনুমোদিত মাত্রায় ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না। বিরূপ এই আবহাওয়ার পরিবর্তন না হলে গাছে পাতা ছাড়া কিছুই থাকবে না।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শারমিন সুলতানা বলেন, রাজশাহীতে বৃষ্টির অভাবে ও প্রচণ্ড খরার কারণে আমের মুকুল ঝরে পড়ছে। খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় খুবই সতর্কতার সঙ্গে গাছ পরিচর্যা করতে হবে। এ ক্ষেত্রে গাছের গোড়ায় অল্প পরিমাণ পানি ও পরবর্তীতে ইউরিয়া ও পটাশ সার দিতে হবে। এছাড়া, আমের গুটি রক্ষায় বরিক এসিডও স্প্রে করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মাসে ঢাকায় ছয় ঘণ্টার হিসাবে সর্বোচ্চ।

২ ঘণ্টা আগে

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে এই বর্ষীয়ান রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর। হাসপাতাল সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছু দ

২ ঘণ্টা আগে

জমির উদ্দিন সরকারের প্রয়াণে সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বহু বছর ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ও গৌরবময় রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া অত্যন্ত দক্ষতার সাথে সরকারের শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুর

৩ ঘণ্টা আগে

দেশের আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

আবহাওয়া ও নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদীর অববাহিকাভুক্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলের জেলাগুলো নতুন করে স্বল্পমেয়াদী বন্যায় আক্রান্ত হতে পারে।

৪ ঘণ্টা আগে