প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছিলেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান তার বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান। সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
তবে প্রার্থী নিজেই যদি নিজেকে ভোট দিতে না পারেন তবে ভোটারদের মাঝে ভুল বার্তা যায়। এমন উপলব্ধি থেকেই তিনি বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন। আর বর্তমান ঠিকানাই একজন নাগরিকের ভোটার এলাকা হিসেবে বিবেচিত হয়।
আওয়ামী লীগ বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মাগুরা-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে।
এনআইডি ডিজি বলেন, ‘সাকিব আল হাসান এমনিতেই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমি আগে থেকেই নানা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। তাই একজন খেলোয়াড় আমার কাছে আসতেই পারেন।’
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৪ সেপ্টেম্বরের পর নতুন করে ভোটার তালিকায় কাউকে যুক্ত না করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিলেও ভোটার এলাকা স্থানান্তরে অসুবিধা নেই।
কেননা যিনি প্রার্থী হবেন তাকে অতীতেও অনুমোদন দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে সাকিবের ভোটার এলাকা পরিবর্তনের আবেদনটি কমিশনের কাছে উত্থাপন করা হবে। কমিশন অনুমোদন দিলে তার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
১৭ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১৮ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১৯ ঘণ্টা আগে