প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনের বিরুদ্ধে আরো দুইটি মামলা করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটির আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ি থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
জানা গেছে, ইমন হত্যা এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১০৭ জন আসামি করে মামলা করেছেন মা জোসনা। অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের আছাদুজ্জামান খান কামাল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রীজের নিচে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। ইমনের মাথায় গুলি লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিব হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে রয়েছেন- আছাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী, কামরুল হাসান রিপন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ির কুতুবখালী টোলপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাকিব মারা যান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
২ ঘণ্টা আগে
এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।
২ ঘণ্টা আগে
সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
৩ ঘণ্টা আগে
বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে
৩ ঘণ্টা আগে