প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত বছরের একই সময়ের তুলনায় দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং প্রায় সব ধরনের অপরাধ কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৮ জুন) সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসের অপরাধসংক্রান্ত তথ্য ২০২৫ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি মাসে ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যান প্রস্তুত করা হয়। এসব তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় চলতি সময়ে প্রায় সব শ্রেণির অপরাধই কমেছে। তবে সংবাদ সম্মেলনে তিনি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান উপস্থাপন করেননি। এ বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট তথ্য তার কাছে না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত সংখ্যা জানানো সম্ভব হয়নি।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন করবে জনগণ। তবে সরকারের দৃষ্টিতে পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে রূপান্তরের প্রচেষ্টা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নৈতিক সক্ষমতা আরও বাড়াতে হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ‘পুরস্কার ও শাস্তি’ নীতিতে বিশ্বাস করে। ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্বে অবহেলা বা অনিয়মের জন্য শাস্তি নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে ভূমিকা রাখা নয়জন পুলিশ সদস্য, রাজবাড়ীর ফেরিঘাটে সম্ভাব্য বড় দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্ব পালনকারী তিনজন এবং একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে ভূমিকা রাখা দুজন পুলিশ সদস্য পুরস্কৃত হন। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, সনদপত্র এবং বিশেষ ক্ষেত্রে আইজিপি ব্যাজ প্রদান করা হয়।
রাজনীতি/আরআইআর

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৩ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৩ ঘণ্টা আগে
উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।
৫ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে