মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুলের বিচার শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৪: ১৫
সালমান এফ রহমান (বাঁয়ে) ও আনিসুল হক (ডানে)। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়ার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় আগামী ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে এ মামলায় পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। এ ছাড়া তারা জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতেন বলেও প্রসিকিউশন অভিযোগ করেছে।

সোমবার ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হক উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের আগে ট্রাইব্যুনাল তাদের কাছে জানতে চান, তারা দোষ স্বীকার করেন কি না। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

আদেশের পর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আজ (সোমবার) অভিযোগ গঠনের আদেশের দিন নির্ধারণ করা ছিল। ট্রাইব্যুনাল তাদের অব্যাহতি চেয়ে আবেদন নাকচ করেছেন এবং অভিযোগ গঠন করেছেন।

দুজনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে এই প্রসিকিউটর বলেন, তারা কারফিউ জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উসকানি দিয়েছেন। এসবের টেলিফোনিক কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং বিশেষজ্ঞ প্রতিবেদনও আছে। এ ছাড়া ২২ জুলাই, ২৮ জুলাই, ৪ অগাস্ট ও ৫ অগাস্ট মোট ৩০ জনকে হত্যার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর এ মামলায় অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সে দিনই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন শুনানি শেষ করে।

গত ৬ জানুয়ারি রাষ্ট্রপক্ষের শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হকের অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে তিনি তার আসামিদের নির্দোষ দাবি করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৫ ঘণ্টা আগে

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৬ ঘণ্টা আগে

নদীভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৭ ঘণ্টা আগে

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৮ ঘণ্টা আগে
Advertisement