প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ৫ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
নিয়োগ পাওয়া ৫ জন সদস্য হলেন- ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া (যা আগে ঘটে) পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
এর আগে গত ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমসহ চার সদস্য নিয়োগ দেয় সরকার। আগে নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন- মো. নাজমুল আমিন মজুমদার. মো. সুজায়েত উল্লাহ, মো. আমিনুল ইসলাম ও নুরুল কাদির।
৮ অক্টোর আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন। এরপরই পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ কার্যক্রম শুরু করে সরকার।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৫ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৪ ঘণ্টা আগে
রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৯ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২০ ঘণ্টা আগে