ফরিদপুরের একই পরিবারের ৩ জন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

ফরিদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য। ওমরাহ পালন করতে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার সময় মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ফরিদপুরের তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে জার্জিস ইসলাম (২০) এবং একমাত্র মেয়ে সাদাফ শফিক (১৭) নিহত হন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় রিনা বেগমদের বহনকারী গাড়িটিকে পেছন থেকে একটি বড় গাড়ি সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক পরিণতি ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, রিয়াদ প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশে যাওয়ার পথে মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের স্ত্রী এবং তার দুই সন্তান নিহত হন।

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তানিয়া তাহমিনা রিনার স্বামী কিশোরগঞ্জের ভৌরব এলাকার বাসিন্দা।

নিহত তানিয়া তাহমিনা রিনার এক স্বজন বলেন, ‘আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ পালনের উদ্দেশে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলো। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং দুইজন মারাত্মক আহত হয়েছেন।’

বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মুরাদ বলেন, ‘আমার বোন, দুলাভাই তাদের ছেলে মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথে প্রাইভেট কারকে পেছন থেকে বড় কোনো গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হয়েছেন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।’

তিনি এ ঘটনায় গুরুত্বের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ খাসরা মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement