মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী পাঁচ দিন রাজধানী ঢাকাসহ সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন সম্ভাবনার কথা জানিয়েছে অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

রোববার (১৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক, বাড়িতে অভিযান

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সেখানে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।

৮ ঘণ্টা আগে

করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা সেই রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

পল্লবী থানার একটি মামলায় করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’

১২ ঘণ্টা আগে

শরিক দলগুলোর শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে