দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারাদেশের সব মসজিদে একযোগে জুমার নামাজ দুপুর ১টা ৩০ মিনিটে আদায় করার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ ও বরকতময় দিন। মহান আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য বর্জন কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো।’ (সুরা জুমা, আয়াত ৯)। জুমা হলো মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদ এবং পরস্পরের সাক্ষাৎ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার দিন।’

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়ে থাকে—কোথাও ১টা, কোথাও ১টা ৩০ মিনিট, আবার কোথাও ১টা ৫০ মিনিটে। এ সময়গত তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা, বিশেষত ভ্রমণরত বা পথচারী মুসল্লিরা, বিভ্রান্ত ও সমস্যার মুখোমুখি হন।

এই সমস্যা নিরসনে সারাদেশের সব মসজিদে একই সময়ে—দুপুর ১টা ৩০ মিনিটে—জুমার নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে দেশের সব বিভাগ ও জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এনবিআরে আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ

রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিভিন্ন পর্যায়ের এসব কর্মকর্তার শাস্তি মওকুফ করে পৃথক আদেশ জারি করেছে। এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনের ঘটনায় শাস্তি পাওয়া বাকি চার কর্মকর্তার দণ্ডও শিগগির মওকুফ হতে পারে।

৭ ঘণ্টা আগে

হজের সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা

মন্ত্রী বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।’

৭ ঘণ্টা আগে

মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়।

৮ ঘণ্টা আগে

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

৮ ঘণ্টা আগে
Advertisement