ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের কয়েক বিভাগে আজ রোববার কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। প্রাণ বাঁচাতে এসব বিভাগের মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার ভোর পৌনে পাঁচটায় নিজের ফেসবুক পেজে গবেষক মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ রবিবার ভোর ৫টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। নিম্নলিখিত সময়ে কালবৈশাখী ঝড় বিভিন্ন বিভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময় বজ্রপাত থেকে প্রাণে বাঁচতে চাইলে ঘরে থাকতে হবে।
রংপুর বিভাগ: সকাল ১০টা পর্যন্ত; রাজশাহী বিভাগ: সকাল ১০টা পর্যন্ত; ময়মনসিংহ বিভাগ: সকাল ৬টার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত; ঢাকা বিভাগ: সকাল ৮টার পর থেকে দুপুর ২টা পর্যন্ত; সিলেট বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত; চট্টগ্রাম বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলা: সকাল ১০টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ে এসব বিভাগের মানুষকে বজ্রপাত থেকে প্রাণে বাঁচতে চাইলে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
গবেষক পলাশ আরো জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে বিকেল ৪টার মধ্যে ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, কাছার ও হাইলা কান্দি জেলা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
তিনি জানান, আজ রবিবার সকাল ৯টার পর থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা রয়েছে ।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’
৫ ঘণ্টা আগে
মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
৬ ঘণ্টা আগে