ট্যুরিজমকে এগিয়ে নিতে সরকার কাজ করছে : উপদেষ্টা

বাসস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বলেছেন, সরকার ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ট্যুরিজম মানে বড় বড় বিল্ডিং নির্মাণ নয়, এক জায়গার মানুষের সাথে অন্য জায়গার মানুষের মধ্যে সংযোগ স্থাপনই ট্যুরিজম।

শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকত ও শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে ৮ দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার ইন্সটিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্যটন উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকার আগামীতে কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দিতে পারবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের সাংবাদিক এবং পর্যটন সংশ্লিষ্ট লোকজনের জন্য পর্যটন বিষয়ে ট্রেনিংয়ের আয়োজন করা হবে।

পর্যটন সচিব বলেন, বিভিন্ন সেক্টরের নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করতে হলে সমন্বিতভাবে কাজ করতে হবে। পর্যটনকে এগিয়ে নিয়ে যাওযার লক্ষ্যে আমরা বেজা ও ট্যুরিজম বোর্ডের সাথে আলোচনা করবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার, ছাত্র প্রতিনিধি রবিউল হাসান, শহিদুল ওয়াহিদ শাহেদ।

অনুষ্ঠানে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার সৈকতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ২০টি সংগঠনকে আয়োজনকারীদের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘না’সহ ১২০ প্রতীক চূড়ান্ত, নৌকা স্থগিত

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধি সংশোধন করে এ প্রতীক তালিকা চূড়ান্ত করেছে ইসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

১৮ ঘণ্টা আগে

আইসিসিবিতে শুরু ৩ দিনের পর্যটন মেলা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটনশিল্পে ব্যবসার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

২০ ঘণ্টা আগে

ইউপি নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি ভোটের তারিখ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

২১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১ দিন আগে
Advertisement