ডেস্ক, রাজনীতি ডটকম

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ব্যানারে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন নারীরাও।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বিশাল মানুষের গণজমায়েত বা সমাবেশের মধ্যে নারীদেরও দেখা গেছে।
মনিকা নামের একজন বলেন, আমরা ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট থেকে এসেছি। আমাদের প্রায় সব সহপাঠীরা এসেছে। এখানে কিছু আছে। কিছু রাস্তায় আটকা পড়েছে। যে যেভাবে পারছি, আমরা মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে নার্সিংয়ের একজন শিক্ষার্থী বলেন, মুসলিম হিসেবে দায়িত্ব আমাদের। আমরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। ফিলিস্তিনের নারী, শিশুসহ গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে এসেছি।
শুধু স্কুল-কলেজ বা না ইনস্টিটিউটের ইউনিফর্ম না, সাধারণ পোশাকেও পুরুষের সঙ্গে নারীরা অংশ নিয়েছেন। তারাও জানাচ্ছেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি।
এদিকে, পুরো শাহবাগ এলাকা লোকে লোকারণ্য। ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের মুক্তির নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে অংশ নিয়েছেন লাখো নারী-পুরুষ।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’
৬ ঘণ্টা আগে
মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
৭ ঘণ্টা আগে