প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৮ অক্টোবরের পর থেকে হামলা ও নাশকতার ঘটনায় গত ৪৮ দিনে সারা দেশে র্যাবের হাতে ৮৭৯ জন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি মু. আল আমিন সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, সবশেষ আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর পৌর বিএনপির সক্রিয় সদস্য মো. ফেরদৌস হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় মোট ৮৭৯ জনকে গ্রেপ্তার করে র্যাব।
এএসপি মু. আল আমিন সরকার বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায়।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
১৬ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১৭ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১৮ ঘণ্টা আগে