প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দুর্বৃত্তরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে, শুধু সরকারকে নয়। তারা ঢাকাসহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে তাদের কী উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট হয়ে গেছে।
বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। এরজন্য সরকার দেশের সব এজেন্সিকে ব্যবহার করেছে। বিশেষ করে নরসিংদীর কারাগারে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেজন্য সরকার সেনাবাহিনী, পুলিশসহ সরকারের প্রতিটি সেক্টরকে কাজে লাগিয়ে আজ পরিস্থিতি শান্ত করেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কারাগারে যারা তাণ্ডব চালিয়েছে, তারা দেশকে অস্থিতিশীল করতেই এ ঘটনা ঘটিয়েছে। সরকার তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবে। দুর্বৃত্তরা বিদেশ থেকে আসেনি, তারা আমাদের দেশেরই পাড়া মহল্লার লোক। তাদের কেউ যেন আশ্রয় প্রশ্রয় না দেয়। তাদের প্রত্যেককেই একে একে খুঁজে বের করতে হবে। এছাড়া আর কোনো পথ নেই।
মন্ত্রী আরও বলেন, কারাগার থেকে জঙ্গি ছাড়া অন্য যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তাদের অনেকেই আইনজীবীদের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করছেন। আমাদের প্রশাসন ও পুলিশ বাহিনী খুবই সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া লুট হওয়া ৪১টি অস্ত্র উদ্ধার করেছে।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা সিদ্দিকী রোজী, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১৮ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১৮ ঘণ্টা আগে