কাতারের সাবেক আমির ও আধুনিক রাষ্ট্রের রূপকার শেখ হামাদ আর নেই

ডেস্ক, রাজনীতি ডটকম
কাতারের সাবেক আমির শেখ হামাদ। ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ রোববার (১২ জুলাই) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশটির রাজকীয় দপ্তর 'আমিরি দিওয়ান' এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আমিরি দিওয়ান থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, ‘আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। "ফাদার আমির" হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে শাসনভার পরিচালনা করেন। তার ১৮ বছরের দীর্ঘ শাসনামলেই কাতার বিপুল প্রাকৃতিক ও জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে এক প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার হাত ধরেই কাতার বর্তমানের আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে।

২০১৩ সালে এক নজিরবিহীন ও ঐতিহাসিক সিদ্ধান্তে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। এরপর তিনি নিজের ছেলে এবং কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের সব দায়িত্ব হস্তান্তর করেন। ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও কাতারের সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং দেশটিতে তাকে ‘ফাদার আমির’ হিসেবে শ্রদ্ধা করা হতো।

কাতারের এই মহান নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর পুরো কাতারজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শিগগিরই মরহুমের জানাজার নামাজ ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement