ডিসেম্বরের ২য় সপ্তাহে ভোটের তফসিল: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণভোটের মক ভোট পরিদর্শন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‎জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল জানানো হবে। জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করব।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মক ভোট পরিদর্শন করতে গিয়ে সাংবাকিদের এ কথা বলেন তিনি।

মক ভোট পরিদর্শনে গিয়ে সিইসি জানান, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত।

সিইসি বলেন, কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে কি না, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কি না— মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

গণভোট প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, গণভোটে চারটি প্রশ্ন থাকবে। তবে ভোট হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’-এর ভিত্তিতে। আইন অনুযায়ী, প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই। এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা কেবল ভোটটা আয়োজন করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

২ ঘণ্টা আগে

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা সুলতানা

রিমান্ড শেষে আজ আশিকা সুলতানাকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ ঘণ্টা আগে

মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্পাঙ্গনের অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

সোমবার (২৯ জুন) বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

৩ ঘণ্টা আগে

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

আনু মুহাম্মদ বলেন, ‘এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি…এগুলো বললে তারা (রাজনৈতিক দল) একটু হাসবে হয়তো। কারণ, এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ।’

৪ ঘণ্টা আগে