বাগেরহাট প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায়দের জন্য আনা ১৭৫ টন সরকারি চাল নিয়ে ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রোববার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদীর ত্রি-মোহনায় এসে বাল্কহেডটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা 'এমভি শাহাজাদা-৬' নামের অপর একটি লাইটার জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হননি, জাহাজে থাকা ৫ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যায় এমভি কিং সাজ্জাদ-৬ লাইটারটি আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ ফকরুল ইসলাম।
নৌপুলিশের অফিস ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে মোংলা খাদ্যগুদামের উদ্দেশে 'এমভি সাফিয়া' নামের বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এদিন দুপুরের পর বাল্কহেডটি মোংলা বন্দরের পশুর নদীর ত্রি-মোহনায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাইটার জাহাজ এমভি শাহাজাদা-৬ পেছন থেকে ধাক্কা দেয়। এতে সরকারি চাল নিয়ে ডুবে যায় 'এম ভি সাফিয়া'। তবে এ সময় বাল্কহেড জাহাজে থাকা পাঁচজন নাবিক দ্রুত সাঁতরিয়ে পাড়ে উঠলে প্রাণে বেঁচে যান তারা।
ডুবে যাওয়া বাল্কহেড জাহাজটি অথবা চাল উদ্ধারের কাজ শুরু হয়নি। তবে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন নৌ-পুলিশের এ কর্মকর্তা।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ভুল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।’
২ ঘণ্টা আগে