গণঅধিকার পরিষদের আবু হানিফকে তুলে নেয়ার অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৯: ১২

গণঅধিকার পরিষদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে তার বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে দলটি। নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের একজন সিনিয়র নেতা আবু হানিফ। এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান জানান, শুক্রবার রাত ২ টার দিকে আবু হানিফের রূপগঞ্জের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবিলম্বে তার সন্ধান চাই এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

এর আগে গত ১৯ জুলাই গভীর রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তার করে পুলিশ।‌ সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নুরুল হক নুরকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৫ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১৫ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১৭ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৭ ঘণ্টা আগে