প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে আজ রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ৯টি বাসে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকা মহানগরীতে। বিগত ১০ ঘণ্টায় ঢাকা মহানগরীতে অন্তত সাতটি বাসে আগুন দেওয়া হয়েছে।
ঢাকার আরামবাগে নটর ডেম কলেজের সামনে একটি, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে একটি, গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে একটি, যাত্রাবাড়ী চৌরাস্তায় ১ একটি, মিরপুর-১৪-এর কাফরুল থানার সামনে একটি, রূপনগর থানার সামনে একটি ও সূত্রাপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অপরদিকে গাজীপুর মহানগরীর যোগীতলায় একটি পিকআপ ভ্যানে ও বরিশাল বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৫ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
১ দিন আগে