চীন যাচ্ছেন মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজনৈতিক ও কূটনীতিক দ্বিমুখী গুরুত্ব নিয়ে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। রবিবার (১৯ এপ্রিল) রাতে মির্জা ফখরুল বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল সোমবার যাবেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি দুই দিন সেখানে অবস্থান করবেন।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি।

জানা যায়, দুদিনের সফরে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিং যাচ্ছেন। তিনি সেখানে অনুষ্ঠেয় ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফোরামে তিনি বক্তব্য দেবেন।

বেইজিংয়ে ২১-২২ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনের লক্ষ্য হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানানো এবং বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা। এ ২০ জনেরও বেশি বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি সশরীরে উপস্থিত থাকবেন।

মির্জা ফখরুলসহ বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে, ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার দেশে ফেরার কথা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বুধ ও বৃহস্পতিবার হাইকোর্টে বিচারকাজ চলবে ভার্চুয়ালি

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এ কোর্টের জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্

৩ ঘণ্টা আগে

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৫ মে

এর আগে হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। যাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে ও বাকি ৬ জন পলাতক রয়েছেন। কিন্তু অভিযোগপত্রে সন্তুষ্ট নয় জানায় ইনকিলাব মঞ্চ।

৩ ঘণ্টা আগে

সংবাদপত্রে ১০ম ওয়েজ বোর্ড গঠন শুরু শিগগির: সংসদে তথ্যমন্ত্রী

সংবাদপত্রে খুব শিগগির ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

৪ ঘণ্টা আগে

সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা

জ্বালানি নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

৪ ঘণ্টা আগে