প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের জন্য চার ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ সদস্য। পদকপ্রাপ্তদের মধ্যে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীও রয়েছেন। তিনি ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন।
রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-১ শাখা থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) পাচ্ছেন ১১ জন। আর রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম) পাচ্ছেন ২৪ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) পাচ্ছেন ১২ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন ২৫ জন।
বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন।
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন। ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ টাকা করে।
‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন।
সাধারণত প্রতি বছর ২০ ডিসেম্বর বিজিবি দিবসে এ পদক তুলে দেওয়া হয়।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১১ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
১১ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১২ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে