প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত করার আবেদন আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছে চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১০ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, আহমেদ জোবায়েরকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে অব্যাহতি দেওয়া হবে এবং পরিচালক শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। নতুন ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় সময় মিডিয়া লিমিটেডের কার্যক্রম পরিচালিত হবে।
অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে ১৪ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে রিট আবেদন করেন আহমেদ জোবায়ের। এ মামলার শুনানি আগামী ২২ আগস্ট হবে।
৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভি ও অন্যান্য মিডিয়া অফিসে হামলা চালায়, ফলে সাময়িকভাবে সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে চ্যানেলটি আবার সম্প্রচারে আসে এবং মালিকানা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি আদালতে গড়ায়।

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
২ ঘণ্টা আগে
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।
৩ ঘণ্টা আগে
অধ্যাদেশের ওই ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ, র্যাগিং বা নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, আইজিপি, ডিএমপি কমিশনার এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে রুলের জবাব
৫ ঘণ্টা আগে