প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে আরও ৩৪৩ জন গ্রেপ্তার হয়েছেন। ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে মোট এক হাজার ৫২১ জন গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১ দিন আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১ দিন আগে