লিবিয়ায় মাফিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪২
জীবন ঢালী। ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরের জলসীমা পেরিয়ে ইউরোপে প্রবেশের স্বপ্ন নিয়ে ৬ মাস আগে মাদারীপুরের জীবন ঢালী বাড়ি ছেড়েছিলেন। মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে তিনি দুর্গম পথ বেছে নেন। তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়সী এই যুবক। জীবনের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা-বাবা। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে নিজ বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে জীবন ঢালী নিহত হন।

নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, লিবিয়ায় জীবনের সফরসঙ্গীরা ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করে। প্রায় ছয় মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানব পাচারকারী রাসেল খানের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশ্যে লিবিয়া যান জীবন। সেখানে কয়েক মাস একটি গোপন আস্তানায় আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক দালালের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৫ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৬ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

৯ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে
Advertisement