রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার বাংলাদেশ-কোরিয়া টিটিসি-এ জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নতুন যোগদান করা কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সকলকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

নতুন নিয়োগপ্রাপ্তদের সেবা ও ব্যবহারের উপর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নির্ভর করে জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে আসা সেবা প্রত্যাশীরা অনেক আশা-ভরসা নিয়ে আপনাদের কাছে সেবা নিতে আসে। আপনারা যত স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্য সেবা প্রদান করবেন মন্ত্রণালয়ের ভাবমূর্তি তত উজ্বল হবে।

আজ শনিবার দুপুরে (২৩ মার্চ) ঢাকাস্থ বাংলাদেশ-কোরিয়া টিটিসি এ জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর সভাপতিত্ব করেন। জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিভিন্ন পদে প্রায় ৩০০ জন জনবল নতুন করে নিয়োগ প্রদান করেন।

নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সর্বদা স্বচ্ছ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। আপনাদের কাছে আসা সেবা প্রত্যাশী কারা সেটা বুঝতে হবে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতি বিনয়ী ও আন্তরিক আচরণ করতে হবে। নিজের কাজে ফাঁকি না দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে মান্ধাতা আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রশিক্ষণ নতুন প্রজন্মের কাজে লাগছে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, শুধু প্রবাসীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না, প্রশিক্ষকদের ও প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে।আশা করছি, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কিছুদিনের মধ্যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৪ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৬ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৭ ঘণ্টা আগে