ডেস্ক, রাজনীতি ডটকম

তামাকজাত পণ্য পরিবহনের অভিযোগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস বিভাগের কর্মকর্তারা।
গতকাল রোববার (২০ জুলাই) কাস্টমস বিভাগে বরাত দিয়ে আরব টাইমস কুয়েতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দুইদিনব্যাপী চালানো অভিযানে তাদের আটক করা হয়। প্রথম দিনের অভিযানে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরদিন বাংলাদেশ থেকে আগত আরও তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫৯ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।
কুয়েতের কাস্টমস বিভাগ জানায়, দেশটিতে পান, জর্দা, সুপারি ও অন্যান্য তামাকজাত পণ্যের আমদানি, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্য প্রবেশ ঠেকাতে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে কঠোর নজরদারি করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভ্রমণকারীদের কুয়েতের বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকা ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায় তারা।
তামাকজাত পণ্য বহনের ঘটনায় আটক হওয়া যাত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৬ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৭ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৮ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৯ ঘণ্টা আগে