মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা, ৩ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

নিহতরা হলেন - মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।

আহতরা হলেন - মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্রবাস (৪০)। তাদের কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির পূর্ব উপকূলীয় পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়িচালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে বকেয়া ছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৪ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৫ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৬ ঘণ্টা আগে
Advertisement