চ্যাম্পিয়নদের ছবি দিয়ে সাজানো ছাদ খোলা বাস প্রস্তুত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের মেয়েরা টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। আজ ট্রফি নিয়ে দেশে ফিরবেন তারা। তাদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। আজ চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানোর কাজ শেষ হয়েছে।

গতবার সাফ চ্যাম্পিয়নদের জন্য বাসের ব্যবস্থা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। তাতে বাসে ফুটবলারদের পাশাপাশি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি। তাতে সমালোচনা হয়েছিল অনেক। অনেকেই বিষয়টি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছিলেন।

এবার নারী ফুটবলারদের জন্য বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাসের সাজ সজ্জায় পরিবর্তন এসেছে। এবার বাসে শুধু নারী ফুটবলারদের ছবিই স্থান পেয়েছে। তাদের শিরোপা উদ্‌যাপনের ছবি দিয়েই সাজানো হয়েছে। ফুটে উঠেছে বাফুফের পেশাদারিত্বের ছাপ।

বাফুফের বাসে রয়েছে নারী দলের প্রধান স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ - এর লোগো। এছাড়া বাফুফের পানির স্পন্সর পুষ্টি, ইন্টারনেট পার্টনার আমরা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো স্থান পেয়েছে।

২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছিলেন। সানজিদা আক্তারের স্ট্যাটাসের পর সারা দেশে আলোড়ন পড়েছিল। এবারও সানজিদা স্ট্যাটাসে সেটা স্মরণ করান। তাদের হতাশ করেনি বাফুফে

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

১ ঘণ্টা আগে

কারিকুলাম পরিবর্তন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

আগামীতে দেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে না, বরং রিভিউ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

২ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধা জীবন দিয়েছেন, তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে।

৩ ঘণ্টা আগে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: স্থানীয় সরকার মন্ত্রী

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারে পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ ঘণ্টা আগে