শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং সদস্য সচিব হয়েছেন ডা. মু. জহুরুল হক।

যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. জিয়াউর রহমান জিয়া, ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল ও ডা. মো. সারোয়ার হোসেন।

সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. আনিসুর রহমান, ডা. জহিরুল ইসলাম জহির, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. এম এম নাসিমুজ্জামান ও ডা. আমিনুর রহমান হীরা।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নবগঠিত আহ্বায়ক কমিটি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৬ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৬ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৬ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৬ ঘণ্টা আগে
Advertisement