জোবায়ের-সাদপন্থীদের বড় জমায়েত-কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৭ ডিসেম্বর থেকে কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়ের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত করতে বিরত থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই তারিখ থেকে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদেরও কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাওলানা সাদ গ্রুপের অনুসারিগণকে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

মাওলানা জোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারের আদেশ অমান্য করে ওনারা (সাদপন্থীরা) যদি জমায়েত করেন বা কোনো ঝামেলা সৃষ্টি হয় এর দায়ভার তাদের নিতে হবে। গত কয়েকদিন আগেও টঙ্গীতে সাদপন্থীরা পরিকল্পিত হামলা চালিয়ে আমাদের সাথী ভাইদের শহীদ করেছে। সাদপন্থীরা তাদের সব অনুসারীদের টঙ্গীতে জমায়েত হতে নির্দেশ দেয় এবং সঙ্গে টর্চ লাইট রাখতে বলে। এই যুগে টর্চ লাইট কেন রাখতে বলবে। নিশ্চয়ই তাদের পরিকল্পনা ভালো ছিল না, রাতের আধারে কিছু করবে দেখে তারা এই কথা বলেছিল। এই হামলার দায়ভারও তাদের নিতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাকস্বাধীনতা ও সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

৪ ঘণ্টা আগে

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

৫ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

১৬ ঘণ্টা আগে

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement