প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র্যাবে কর্মরত (অতিরিক্ত পুলিশ সুপার) শাহেদা সুলতানাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
চলতি বছরের ৪ মে রাতে বেনজীর আহমেদ যখন দেশ ছাড়েন তখন ঝামেলা ছাড়াই বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে যেতে তাকে পুরোপুরি সহযোগিতা করেছেন শাহেদা সুলতানা। তিনি বেনজীরের পরিবারের বেশ আস্থাভাজন। র্যাব সদর দফদতরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত এ নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায়, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। আর ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে। গত ২৬ মে তাকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এই আদেশে সেটি বাতিল হয়।
এছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন, পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার জাহান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার এম শাহরিয়ার আব্দুল্লাহ-বিন-ফরিদ ও নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রেজাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানিকে খাগড়াছড়ি এবিপিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্পিকার বলেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি
১৫ ঘণ্টা আগে
বাজেট আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, প্রধানমন্ত্রী এখানে নেই। কিন্তু উনি যখন বিভিন্ন ভাষণে অসত্য তথ্য দিয়ে বলেন— বিরোধী দল মিছিল করতেছে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বা সিগারেটের দাম বৃদ্ধি করার কারণে— এমন অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই।
১৫ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাত
১৭ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
১৯ ঘণ্টা আগে