বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : পিটার হাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটার হাস। ছবি : সংগৃহীত

আগামী মাসগুলোতে ব্যবসা-বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান পিটার হাস।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে পিটার হাস বলেন, ‘দুই প‌ক্ষের ম‌ধ্যে ব্যবসা-বা‌ণিজ্য, জলবায়ু ও রো‌হিঙ্গাসংক‌টে এ‌ক অপর‌কে কীভা‌বে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রি, সেটা নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি। আগামী মাসগু‌লো‌তে আমা‌দের পারস্প‌রিক স্বার্থ এগি‌য়ে নি‌য়ে যাওয়ার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।’

পিটার হাস আরও বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভ‌বিষ্যতে আমা‌দের দুই প‌ক্ষের সম্প‌র্কের কার্যক্রম নি‌য়ে আমরা কথা ব‌লে‌ছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভা‌বে এগিয়ে নেব তা নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি।’

দুই দেশের ভবিষ্যত সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, ‘বাংলা‌দেশ-মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ম‌ধ্যে সম্পর্ক কিভা‌বে এগিয়ে নেওয়া যায় সে বিষ‌য়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী স‌ঙ্গে আলোচনা হয়েছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৬ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

৭ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৮ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

১০ ঘণ্টা আগে