১২ ঘণ্টায় তিন মরদেহ উদ্ধার

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১: ১০
রাজনীতি. কম

গাজীপুরের গত ১২ ঘণ্টায় অটোচালকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১২টায় কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকার ডোবা থেকে অটোচালক, বেলা সাড়ে ৩টায় কাপাসিয়া উপজেলার লাহুরি গ্রাম থেকে বৈদ্যুতিক শকে নিহত এক কৃষক ও সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর-কাপাসিয়ার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালিয়াকৈরের হাটুরিয়াচালা এলাকার একটি ডোবা থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অটোচালক রেজাব আলীর (৫৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রেজাব আলী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাইপাড়া গ্রামের গফুর মন্ডলের ছেলে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রেজাব আলী সপরিবারে কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। বুধবার বিকেল ৪টায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। অন্যান্য দিন রাত ১০টার দিকে বাড়ি ফিরলেও সেদিন তিনি বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী হাটুরিয়াচালা এলাকার একটি জঙ্গলের কাছে ডোবায় মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ জঙ্গলের ডোবার মধ্যে ফেলে দিয়ে তার অটোরিকশাটি লুট করে নিয়ে গেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার লাহুরি গ্রাম থেকে বৈদ্যুতিক শকে নিহত আহসান উল্ল্যাহ (৪৪) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আহসান উল্ল্যাহ কাপাসিয়া থানার লাহুরি গ্রামের মৃত মিল্লাত আলীর ছেলে।

কাপাসিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, গত বুধবার (১১ অক্টোবর) বিকেলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন কৃষক আহসান উল্ল্যাহ। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে ধান ক্ষেতে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় আহসান উল্ল্যাহর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম মো. নাসিম বলেন, বৃহস্পতিবার বিকেলে বরমীর বরামা জেলে পাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৮ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২১ ঘণ্টা আগে